New Recipes

নববর্ষ স্পেশাল মোচার চপ I Bengali Traditional Snacks Recipe I যা একবার খেলে বারেবারে খেতে ইচ্ছে করবে

নববর্ষ স্পেশাল মোচার চপ I Bengali 

Traditional Snacks Recipe I যা একবার

 খেলে বারেবারে খেতে ইচ্ছে করবে


মোচার ঘণ্ট খেতে খুবই সুস্বাদু। কিন্তু তা শুধু ভাতের সাথেই খাওয়া যায়। শুধু মুখে যদি মোচার মতো সুস্বাদু, পুষ্টিকর সব্জি খেতে চান তা হলে মোচার চপই ভরসা। চায়ের সঙ্গে স্ন্যাকস হিসেবে দারুণ লোভনীয় মোচার চপ । মোচার চপ বানাতে যা যা লাগবে - 

যা যা উপকরণ প্রয়োজন (Ingredients) – 

     মোচা - ১ টি (সেদ্ধ করে নিতে হবে)বড়ো আলু - ১ টি (সেদ্ধ করে নিতে হবে)নুন - স্বাদমতোহলুদ গুঁড়ো - ১ চাচামচগোটা জিরে - ১ চাচামচগোটা শুকনো লঙ্কা -২ টিআদা বাটা - ১ টেবিলচামচধনে জিরা বাটা - ১ টেবিলচামচগরম মসলা বাটা - ১ টেবিলচামচচিনি - স্বাদমতোভাজা মসলা -২ টেবিলচামচরান্নার জন্যে সাদা তেল

    1. কীভাবে পদটি রান্না করবেন (Method) -
    2. প্রথমে মোচা নুন, হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং আলুটাও সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দু চামচ মতন সাদা তেল দিয়ে জিরে ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা দিতে হবে । নেড়ে নিতে হবে একটু, জিরে ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা টা লাল হয়ে আসলে সেদ্ধ করে রাখা মোচাটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে 
    3. এরপর ১ মিনিট মোচাটা নাড়ার পর আলু সেদ্ধ করে রাখা টা দিয়ে দিতে হবে । একটু সাঁতলে নুন চিনি হলুদ দিয়ে দিতে হবে । স্বাদ অনুযায়ী এরপর মশলা গুলো ও দিয়ে দিতে হবে, আদা বাটা - একটু বেশি পরিমানে দিতে হবে, ধনে জিরা বাটা, গরম মসলা বাটা । মোচার পুর টা যতক্ষন শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে । এরপর ভাজা মসলা টা দিয়ে দিতে হবে । আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে পুরটা তৈরী করতে হবে। পুরটা তৈরী হয়ে গেলে ঠান্ডা হতে দিতে হবে একটা পাত্রে রেখে ।
    4. এরপর বেসন এর ব্যাটার টা গুলে নিতে হবে । বেসন এর মধ্যে নুন দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে তৈরী করে নিতে হবে ব্যাটার টা । পুরটা দিয়ে চপ এর সেপ করে বড়াগুলো তৈরী করে নিতে হবে । ডুবো তেলে ভাজতে হবে ।
    5. এরপর কড়াইয়ে তেল গরম করে ভেজে নিতে হবে একে একে । ব্যাটারে ডুবিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে একে একে । একপিঠ ভাজা হয়ে গেলে হালকা হাতে উল্টে নিতে হবে, ভাজতে ৫ মিনিট মতন সময় লেগেছে | লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে আলাদা প্লেটে ।
    6. তৈরী মোচার চপ
    7. Subscribe now to see more new recipes.
      YouTubeChannel: https://www.youtube.com/channel/UCQf0GVhYk8v2EwEePb7hU0Q
      Please subscribe to my channel and click on the bell icon for new recipes 😃❤️
      FacebookPageChannel: https://www.facebook.com/GoodMorningDailyKolkata
      Please Like Comment Share & Subscribe





No comments