New Recipes

Pat shak recipe bengali । jute leave fry Bengali style। Village Food

Pat shak recipe bengali । jute leave fry Bengali style। Village Food




আজকাল ব্যস্ত জীবনে শাক বাছার এবং রান্না করার সময় কারও অত নেই, কিন্তু শাক খাওয়ার যে বেশ কিছু উপকারিতা রয়েছে, তা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না! তাছাড়াও এমন অনেক বাঙালি রান্নার রেসিপি রয়েছে যা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সেরকমই একটি রেসিপি শেয়ার করছি পাট শাক ভাজা।

পাট শাক ভাজা করতে যা যা উপকরণ প্রয়োজন (Ingredients) –
  1. পাট শাক দুই আঁটি
  2. কালোজিরে ১/২ চাচামচ
  3. বড় সাইজের পিয়াজ ১টি (কুচিয়ে নিতে হবে)
  4. রসুন কুচি ২-৩ টি (কুচিয়ে নিতে হবে)
  5. লঙ্কা কুচি ১টি (কুচিয়ে নিতে হবে)
  6. স্বাদ অনুসারে নুন ও চিনি
  7. হলুদ গুঁড়ো ১ চাচামচ
  8. রান্নার জন্য সাদা তেল

কীভাবে পদটি রান্না করবেন (Method) - 

১। প্রথমেই পাট শাক খুব ভালভাবে ডাঁটি থেকে আলাদা করে নিতে হবে। এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ পাট শাকের পাতার মাঝখানে একটি আঁশ থাকে বোঁটা পর্যন্ত যা পেটে     গেলে অনেকসময়ে পেট ব্যথা হতে পারে। কাজেই খুব ভাল করে বোঁটা ও আঁশ ছাড়িয়ে পাট শাকের   পাতা আলাদা করে নিতে হবে। ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। 
২। এরপর কড়াই বসিয়ে সাদা তেল দিতে হবে। কড়াইতে তেল গরম করে কালোজিরে দিয়ে দিতে হবে । এরপর পিয়াজ কুচিটা দিয়ে দিতে হবে । ভালোমতো ভেজে নিতে হবে । ভালোমতো ভাজা হয়ে গেলে রসুন ও লংকা কুচিটা দিয়ে দিতে হবে । এটাও ভালোমতো ভেজে নিতে হবে ৩০ সেকেন্ড মতন। তাতে কাঁচা গন্ধটা চলে যাবে 
৩। এরপর কেটে রাখা জল ঝরিয়ে রাখা পাট শাক টা আস্তে আস্তে দিয়ে দিতে হবে । এবারে পরিমাণমতো নুন , চিনি ও হলুদ দিয়ে বেশ ভাল করে নাড়তে হবে।  
 ৪। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখতে হবে। পাঁচ মিনিট পর দেখবেন শাক সেদ্ধ হয়ে এসছে, তখন আবার আঁচ বাড়িয়ে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। 
৫। তৈরী পাট শাক ভাজা । গরম ভাতের সঙ্গে পাট শাক ভাজা পরিবেশন করুন , খেয়ে দেখুন দারুণ লাগবে ।


পাট শাক ভাজা রেসিপি :- https://youtu.be/qEpjIl-OK-I

আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে এক্ষুণি সাবস্ক্রাইব করুন । 
  1. YouTube Channel : Good Morning Kolkata
  2. Please subscribe my channel and click on bell 🔔 icon for new new recipes 😃❤️


  3. Please Like Comment Share & Subscribe 😃




No comments