New Recipes

বিয়েবাড়ির স্টাইলে নিরামিষ কাশ্মীরি আলুর দম || Niramish Kashmiri Aloor Dum Recepie "BiyeBari Style"

বিয়েবাড়ির স্টাইলে নিরামিষ কাশ্মীরি আলুর দম || Niramish Kashmiri Aloor Dum Recepie "BiyeBari Style"
আজ আমি বিয়েবাড়ির স্টাইলে নিরামিষ কাশ্মীরি আলুর দম রেসিপি টি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে | এটা নিরামিষ আমিষ দুভাবেই বানানো যায় |। যে কোন পুজোতে বা অনুষ্ঠান বাড়িতে আমরা নিরামিষ আলুর দম বানিয়ে থাকি ।। আলুর দম রুটি পরোটা লুচি এবং ভাতের সাথে ও খাওয়া যায় ।। যা খেতে অসাধারন আর বানিয়ে দেখাবো খুব সহজে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।। নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাতে কি কি উপকরণ লাগবে ।। আলু = 500 গ্রাম (সেদ্ধ করে নিতে হবে) টমেটো = 1 টা কড়াইশুঁটি = পরিমাণ মতো তেজপাতা = 1 টা জীরে = 1 চা চামচ হলুদ গুঁড়ো = 2 টেবিল চামচ নুন =স্বাদ অনুযায়ী চিনি =স্বাদ অনুযায়ী জীরে বাটা = 2 চা চামচ গরম মসলা (বাটা/গুঁড়ো) = পরিমাণ মতো আদা বাটা = 1 টেবিল চামচ রিফাইন্ড তেল = 4 টেবিল চামচ ধনেপাতা = পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো = 3 টেবিল চামচ ঘি = 2 টেবিল চামচ কিভাবে বানাবেন নিরামিষ কাশ্মীরি আলুর দম :- Step-1 :- প্রথমে কড়াই বসালাম Step-2 :- গরম হওয়ার পরে ৪ টেবিল চামচ সয়াবিন তেল দিলাম Step-3:- জীরে, তেজপাতা ফোড়ন দিলাম Step-4:- ফোরণটা একটু কালো হওয়া অব্দি অপেক্ষা করুন Step-5 :- এরপর দিয়ে দিলাম সেদ্ধ আলু,ভেজে নেবো Step-6:- ৩ মিনিট ভালোভাবে কষিয়ে নেবো Step-7:- টমেটো কুচি দিয়ে দিলাম,আবার ভালোভাবে কষিয়ে নেবো Step-8:- ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম Step-9:- নুন চিনি স্বাদ অনুযায়ী দেবেন Step-10:- এরপর কড়াইশুঁটি দিলাম Step-11:- গ্যাসটা Low করে বাটা মশলা গুলো দিয়ে দেবো (জীরে,আদা বাটা,গরম মসলা ) আপনারা গুঁড়ো ও ব্যবহার করতে পারেন নিজের সুবিধার্থে Step-12:- সব মশলা দেওয়ার পরে ৩ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম Step-13:- এরপর বড়ো কাপের ১.৫ কাপ জল দিয়ে ৫ মিনিট ফোটাতে হবে Step-14:- একটু জলটা কমে আসলে ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম নিরামিষ সোয়া রাইস এর সাথে বিয়েবাড়ির স্টাইলে নিরামিষ কাশ্মীরি আলুর দম

No comments