New Recipes

পায়েস (Bhoger Payesh Traditional Payesh Recipe in Bengali)

পায়েস সবার প্রিয় একটি খাবার। বিশেষ করে যারা মিষ্টিজাতীয় খাবার খেতে ভালোবাসেন, পায়েস নামটি শুনলেই যে তাদের জিভে জ্বল আসবে এটাই স্বাভাবিক।এই খাবারটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
পায়েস বাঙালির ঐতিহ্যবাহী খাবার। ঘন দুধের পায়েসের স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। জন্মদিন হোক বা শুভ অনুষ্ঠান পায়েস মেনুতে থাকেই খাবার পরে। প্রায় সকল উৎসবেই পায়েস রান্না করা হয়। পায়েস এর আরেকটি নাম ক্ষীর যার অর্থ দুধ। আমাদের দেশের অনেক জায়গায় বিশেষ করে গ্রাম বাংলায় পায়েস কে ক্ষীর বলা হয়।
দেখে নিন সহজ রেসিপিটি। পায়েস রান্না খুব সহজ ও মজাদার একটি খাবার।

পায়েস রান্নায় যা যা উপকরণ প্রয়োজন (Ingredients) –   
  1. ১৫০গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ৫-৬ টি আলমন্ড বাদাম (কুচি করে নিতে হবে)
  3. ৫-৬ টি কাজু বাদাম (অর্ধেক করে নিতে হবে মাঝখান থেকে)
  4. ৫-৭ টি কিসমিস
  5. ২ টি তেজপাতা
  6. ৪ টে ছোট এলাচ
  7. ১ চিমটি নুন
  8. ৩০০ গ্রাম চিনি (স্বাদমতো)
  9. ১.৫লিটার দুধ
  10. পরিমাণমতো পানি
  11. ৪ চা চামচ ঘি

  12. কীভাবে পদটি রান্না করবেন (Method) -

১। প্রথমে বড়ো কাপের এক কাপ জল দিতে হবে । জলটা গরম হতে দিতে হবে ততক্ষন চালটা ধুয়ে নিতে হবে । চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে জলে ভিজিয়ে।

২। এরপর জলের মধ্যে দুটি তেজপাতা ও ৪ টে ছোট এলাচ দিতে হবে । সামান্য পরিমান নুন দিতে হবে । এলাচ গুলো ফাটিয়ে দিতে হবে । জল গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে । জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাতে ভালো সেদ্ধ হবে (দুধ দিয়ে সেদ্ধ করলে গোটা গোটা থেকে যায় চালটা তাই জল দিয়ে সেদ্ধ করবেন) । নেড়ে দিতে হবে একটু ।

৩। চালটা পনেরো মিনিট সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে । অন্যদিকে দুধ জ্বাল দিতে হবে। এরপর চাল ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল তলায় লেগে পুড়ে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়ে ভাল করে ঘুটে নিতে হবে যেন চাল গুলো আধাভাঙ্গা হয়।

৪। এরপর জ্বাল করা দুধ টা দিয়ে দিতে হবে । একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এরপর চিনিটা দিয়ে দিতে হবে স্বাদমতো । আবার ও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে । কিছুক্ষন পরপর নাড়া দিতে হবে যেন চাল তলায়ে লেগে পুড়ে না যায়, তলায় লেগে গেলে খেতে ভালো লাগবেনা । অনবরত নেড়ে যেতে হবে । যতক্ষণ না থকথকে হচ্ছে ততক্ষন ফুটতে দিতে হবে ।

৫। এরপর ঘি দিয়ে দিতে হবে ৪ চা চামচ । ঘি টা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে । ঘি টা দিলে স্বাদ অতুলনীয় হবে । গ্যাস থেকে নামানোর আগে আলমন্ড বাদাম কুচি টা দিয়ে দিতে হবে।এখন কাজু বাদাম, কিসমিস টা দেবোনা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে । একটু ঠাণ্ডা হলে উপর থেকে কাজু বাদাম, কিসমিস টা দিয়ে দিতে হবে।

। এরপর গ্যাস থেকে নামিয়ে আলমন্ড বাদাম কুচি, কাজু বাদাম, কিসমিস টা সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে পায়েস

পায়েস (Bhoger Payesh Traditional Payesh Recipe in Bengali) রেসিপির প্রধান ছবি
আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে এক্ষুণি সাবস্ক্রাইব করুন । 
  1. YouTube Channel : Good Morning Kolkata
  2. Please subscribe my channel and click on bell 🔔 icon for new new recipes 😃❤️


  3. Please Like Comment Share & Subscribe 😃

No comments