রুই মাছের ঝোল(rui macher jhol recipe in Bengali)
রুই মাছের ঝোল , এটা হয়তো সব বাঙালি বাড়িতে হয়েই থাকে । কথায় আছে মাছে-ভাতে বাঙালি। মাছ আর ভাত এইতো হলো আমাদের প্রিয় খাবার । বাজারে মাছ কিনতে গেলে রুই মাছটাই আমাদের চোখে প্রথমে ধরা পরে । বাজার থেকে যখনই কোনো রুই মাছ আনা হয় প্রথমেই মনে আসে মাছের ঝোলের কথা । আলু দিয়ে বা যেকোনো সবজি দিয়ে আসলে আমরা সবাই রুই মাছ খেতে খুব ভালোবাসি । এটা অবশ্যই ভাতের সাথে পরিবেশন করতে হয় । শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। এখান থেকেই বোঝা যায় যে মাছ হিসাবে রুই মাছ কতটা গুরুত্বপূর্ণ ও শাক হিসেবে পুঁইশাক কতটা উচ্চমানের । নিয়মিত খান পুঁই শাক, অসুখ বিসুখ ধারেকাছে ঘেঁষবে না । আমার এই রেসিপিটি একটি অন্য ধরণের , তাহলে আসুন জেনে নেই কিভাবে রুই মাছের ঝোল রান্না করবেন ।
রুই মাছের ঝোল রান্নায় যা যা উপকরণ প্রয়োজন (Ingredients) –
-
৭ পিস রুই মাছ (নুন হলুদ পরিমাণমতো মাখিয়ে রেখে দিতে হবে)
৪ টা পটল (মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে)
২টো আলু(লম্বা করে কেটে নিতে হবে)
প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
১/২ চা চামচ জিরে ফোড়ন
১ টেবিল চামচ জিরে বাটা
২টেবিল চামচ ধনে বাটা
২ টেবিল চামচ আদা রসুন বাটা
১ চা চামচ লঙ্কা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
স্বাদ অনুযায়ী নুন
২ চা চামচ হলুদ
১টি টমাটো কুচি
প্রয়োজন অনুযায়ী রান্নার জন্য সাদা তেল
প্রয়োজন অনুযায়ী জল
-
কীভাবে পদটি রান্না করবেন (Method) -
-
-
১। মাছ ভাজবার আগে নুন হলুদ অবশ্যই মাখিয়ে নিতে হবে । ১৫-২০ মিনিট ম্যারিনেট করতে হবে । (নুন হলুদ টা তাহলে ভালোভাবে মাছে ঢুকে যাবে) এটা অবশ্যই আমরা বাঙালি ও অবাঙালি সবাই এটা করেই থাকি ।
-
২। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। একটু বেশি পরিমানেই তেল দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় । তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি ভেজে নিতে হবে আস্তে আস্তে। তাহলে কড়াইতে মাছ লেগে থাকার ভয় থাকবে না । একপাশ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টো সাইডটা উল্টে ওটাও ভেজে নিতে হবে ভালোভাবে। মাছগুলো ভাজতে ৫ মিনিট মতন সময় লাগবে । ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে ।
-
৩। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই ফোরণ দিলাম জীরে । এবার কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে । ভালোভাবে ১ মিনিট ভালোভাবে সাঁতলে নিতে হবে । এরপর কেটে রাখা পটল গুলো ও দিয়ে দিতে হবে । অল্প কিছুক্ষণ সব একসাথে ১ মিনিট ভালোভাবে মিশিয়ে সাঁতলে নিতে হবে । এরপর টমাটো কুচিটা দিয়ে দিতে হবে । আবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে । মেশানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে । সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিতে হবে ।
-
৪| এরপর ভালোভাবে কষিয়ে জীরে, ধনে, আদা রসুন, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক মিনিট ভালোমতো কষিয়ে নিতে হবে, কষানো হয়ে গেলে জল কিছুটা দিয়ে দিতে হবে । ১০ মিনিটের জন্যে সেদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য । দেখে নিন খুন্তি দিয়ে একটু আলুটা কেটে সেদ্ধ হয়ে গেছে কিনা । এবার ভেজে রাখা মাছগুলো কে দিয়ে দিতে হবে । মাছগুলো দিয়ে বেশি ফোটাবেন না তাহলে আঁশটে গন্ধ ছাড়বে খেতে তা একদমই ভালো লাগবে না। গ্যাস থেকে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাতে হবে ।
-
তৈরী রুই মাছের ঝোল । এবার পরিবেশন করুন ভাতের সাথে ।
-
৭ পিস রুই মাছ (নুন হলুদ পরিমাণমতো মাখিয়ে রেখে দিতে হবে)
৪ টা পটল (মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে)
২টো আলু(লম্বা করে কেটে নিতে হবে)
প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
১/২ চা চামচ জিরে ফোড়ন
১ টেবিল চামচ জিরে বাটা
২টেবিল চামচ ধনে বাটা
২ টেবিল চামচ আদা রসুন বাটা
১ চা চামচ লঙ্কা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
স্বাদ অনুযায়ী নুন
২ চা চামচ হলুদ
১টি টমাটো কুচি
প্রয়োজন অনুযায়ী রান্নার জন্য সাদা তেল
প্রয়োজন অনুযায়ী জল
৪ টা পটল (মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে)
২টো আলু(লম্বা করে কেটে নিতে হবে)
প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
১/২ চা চামচ জিরে ফোড়ন
১ টেবিল চামচ জিরে বাটা
২টেবিল চামচ ধনে বাটা
২ টেবিল চামচ আদা রসুন বাটা
১ চা চামচ লঙ্কা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
স্বাদ অনুযায়ী নুন
২ চা চামচ হলুদ
১টি টমাটো কুচি
প্রয়োজন অনুযায়ী রান্নার জন্য সাদা তেল
প্রয়োজন অনুযায়ী জল
কীভাবে পদটি রান্না করবেন (Method) -
- ১। মাছ ভাজবার আগে নুন হলুদ অবশ্যই মাখিয়ে নিতে হবে । ১৫-২০ মিনিট ম্যারিনেট করতে হবে । (নুন হলুদ টা তাহলে ভালোভাবে মাছে ঢুকে যাবে) এটা অবশ্যই আমরা বাঙালি ও অবাঙালি সবাই এটা করেই থাকি ।
- ২। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। একটু বেশি পরিমানেই তেল দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় । তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি ভেজে নিতে হবে আস্তে আস্তে। তাহলে কড়াইতে মাছ লেগে থাকার ভয় থাকবে না । একপাশ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টো সাইডটা উল্টে ওটাও ভেজে নিতে হবে ভালোভাবে। মাছগুলো ভাজতে ৫ মিনিট মতন সময় লাগবে । ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে ।
- ৩। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই ফোরণ দিলাম জীরে । এবার কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে । ভালোভাবে ১ মিনিট ভালোভাবে সাঁতলে নিতে হবে । এরপর কেটে রাখা পটল গুলো ও দিয়ে দিতে হবে । অল্প কিছুক্ষণ সব একসাথে ১ মিনিট ভালোভাবে মিশিয়ে সাঁতলে নিতে হবে । এরপর টমাটো কুচিটা দিয়ে দিতে হবে । আবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে । মেশানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে । সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিতে হবে ।
- ৪| এরপর ভালোভাবে কষিয়ে জীরে, ধনে, আদা রসুন, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক মিনিট ভালোমতো কষিয়ে নিতে হবে, কষানো হয়ে গেলে জল কিছুটা দিয়ে দিতে হবে । ১০ মিনিটের জন্যে সেদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য । দেখে নিন খুন্তি দিয়ে একটু আলুটা কেটে সেদ্ধ হয়ে গেছে কিনা । এবার ভেজে রাখা মাছগুলো কে দিয়ে দিতে হবে । মাছগুলো দিয়ে বেশি ফোটাবেন না তাহলে আঁশটে গন্ধ ছাড়বে খেতে তা একদমই ভালো লাগবে না। গ্যাস থেকে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাতে হবে ।
- তৈরী রুই মাছের ঝোল । এবার পরিবেশন করুন ভাতের সাথে ।

- আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে এক্ষুণি সাবস্ক্রাইব করুন ।
YouTube Channel : Good Morning Kolkata
Please subscribe my channel and click on bell 🔔 icon for new new recipes 😃❤️- Facebook Page Channel : https://www.facebook.com/GoodMorningDailyKolkata
Please Like Comment Share & Subscribe 😃
No comments