New Recipes

Dimer Kalia bengali recipe I masala Egg curry I Dim Kosha Recipe I Special Bengali Egg Masala Recipe


Dimer Kalia bengali recipe I masala Egg curry I Dim Kosha Recipe I Special Bengali Egg Masala Recipe

মাংস ও মাছের কালিয়া অনেক জনপ্রিয় একটি খাবার। কিন্তু ডিমের কালিয়া কি খেয়েছেন কখনো? ঘরে মাছ মাংস না থাকলেও অতিথি আপ্যায়নের একেবারে উপযুক্ত এই ডিমের কালিয়া। সবচাইতে বড় ব্যাপার হলো ডিমের পদগুলো রান্না করা যায় খুব সহজে এবং বেশ অল্প সময়ে।


উপকরণ :-
  1.     ৬ টি ডিম সেদ্ধ
    জীরে-১/২ চাচামচ
    শুকনোলঙ্কা - ১টি
    তেজপাতা - ১টি
    আদা বাটা - ১ চাচামচ
    রসুন বাটা - ১ চাচামচ
    পেঁয়াজ বাটা - ২ টেবিলচামচ
    টমেটো কুচি
    ২ চা চামচ হলুদগুঁড়ো
    নুন - স্বাদমতো
    লঙ্কার গুঁড়ো - ১ চাচামচ
    ১ চা চামচ চিনি
    সাদা তেল - পরিমাণমতো
    জল পরিমাণমতো

  1. প্রথমে ডিমটা সেদ্ধ করে নিতে হবে । পরিমাণমতো নুন হলুদ ডিমে মাখিয়ে নিতে হবে ।
    এরপর কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করতে হবে । আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিতে হবে । ডিমগুলো এক মিনিট করে ভাজতে সময় লেগেছে । ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো একটা পাত্রে তুলে নিতে হবে । ওই একই তেলে জীরে শুকনোলঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে । লাল লাল একটু হয়ে আসলে পিঁয়াজ বাটা টা দিয়ে দিতে হবে । সব মসলা গুলো একে একে দিতে হবে । রসুন বাটা, আদা বাটা দিয়ে দিতে হবে । টমেটো কুচিটা ও দিয়ে দিতে হবে । এবার ভালোমতো কষিয়ে নিতে হবে । যাতে কাঁচা গন্ধ টা চলে যায় , এরপর নুন দিতে হবে স্বাদমতো । অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে । স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিতে হবে এবার ভালোমতো কষিয়ে নিতে হবে যতক্ষন মসলা থেকে তেল না ছাড়ে, এবার লাল লঙ্কার গুঁড়ো টা ও দিয়ে দিতে হবে আবার ৩ মিনিট ভালোমতো কষিয়ে নিতে হবে ।এরপর মসলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিয়ে দিতে হবে । এবার সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো ডিম টা একে একে দিয়ে দিতে হবে, গ্যাস থেকে নামানোর আগে অল্প গরম মসলা আর ঘি দিয়ে দিতে হবে ।
  2. তৈরি ডিমের কালিয়া
  3.    
    Dimer Kalia bengali recipe I masala Egg curry I Dim Kosha Recipe I Special Bengali Egg Masala Recipe রেসিপি ধাপ - 5 ছবি


    1. YouTube Channel : Good Morning Kolkata
      Please subscribe my channel and click on bell 🔔 icon for new new recipes 😃❤️
    2. Please Like Comment Share & Subscribe 😃

No comments